ক্যাসিনোর সঙ্গে জড়িত ৪৩ জনের নামের তালিকা দুদকের হাতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। অনুসন্ধানে প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলা হবে। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অর্জিত বিপুল অর্থ বিদেশে
চলতি মাসের শেষের দিকে ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অক্টোবরের শেষ দিকে ভারত থেকে পেঁয়াজ আসলে বাজার স্বাভাবিক হবে-দামও কমে আসবে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, মজুত করে রাখলে
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা, মা ও ভাই। সোমবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন আবরারের বাবা বরকতুল্লাহ, মা রোকেয়া বেগম ও ভাই আবরার ফায়াজ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম
কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর হত্যা মামলায় ৯ জনের প্রাণদণ্ড
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে দুপুর একটার দিকে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে মতিঝিল শাপলা চত্বরে এসে জমায়েত হন। শাপলা চত্বরে রাস্তার ওপর বসে ও দাঁড়িয়ে বিক্ষোভ করেন আবরারের কলেজের শিক্ষার্থীরা। ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি
এখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোট দিতে না দেওয়া কি সুনীতি? এটাতো মহাদুর্নীতি। সরকারদলীয় ক্যাডারদের দিয়ে দিনে-দুপুরে ভোট জালিয়াতি মহাদুর্নীতির বহিঃপ্রকাশ। সোমবার
আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের
সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন ভর্তিচ্ছুরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার
নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকারকে আনোয়ারুলকে এ নিয়োগ দেয়। তিনি মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকরির মেয়াদ শেষে এক বছরের
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২ হাজার ৪৫০টি এলইডি লাইট লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৬৯ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা। এ প্রকল্প বাস্তবায়নে বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করে গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক অনুমোদনের জন্য প্রধান হিসাবরক্ষণ