কথাসাহিত্যিক ও গবেষক ড. আকিমুন রহমানের জন্মদিন উপলক্ষে খড়িমাটির উদ্যোগে ১৪ জানুয়ারি (রোববার) ও ১৫ জানুয়ারি (সোমবার) ২০২৪, বিকাল ৪টা থেকে রাত ৮টা কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম প্রাঙ্গণে চলবে ২ দিনব্যাপী 'আকিমুন রহমান একক বইমেলা' শীর্ষক বইমেলা। এর পাশাপাশি চলবে লেখকের সৃষ্টিকর্মের ওপর আলোচনা পাঠপর্যালোচনা, পাঠ, বই
এই শীতে পরপর দ্বিতীয় রাতের মতো ভারতের রাজধানী দিল্লিতে দেশটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতরাতে দিল্লির উপকণ্ঠের আয়ানগর গ্রামে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায় (এনসিআর) ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে রেড অ্যালার্ট জারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে আজ শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ
বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪৫ হিজরি বর্ষের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ
আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে। আজ শুক্রবার এক এক্সবার্তায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে রাজনীতি করেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সাথে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিবেশমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা
তরুণ বয়সে পর পর তিনবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি এটা আস্থা সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে তার মর্যাদা রাখতে চাই। আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি
আসিয়ান চেয়ারম্যানের বিশেষ দূত আলুনকিও কিত্তিখাউন আজ শুক্রবার মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। লাওস এ বছর ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আলুনকিও কিত্তিখাউনকে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করে। বিশেষ দূত হিসেবে মিয়ানমারে এটিই
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নতুন কারিকুলামে পরিবর্তন ও মূল্যায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন কারিকুলামে বেশ কিছু ইনপুট অন্তর্ভুক্ত করা হয়েছে। গুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যেসব বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করবো। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর নিজ বাসভবনে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ২১ মার্চ শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো