আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা। প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভাস্কর্যকে মূর্তির সাথে তুলনা করে বিভ্রান্তি ছড়ানো ও উস্কানি দেয়ার অপচেষ্টা পরিহার করার আহবান জানিয়েছেন। তিনি রোববার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি বলে এর বিরুদ্ধে
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মশিউর রহমান খান।সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার
আইটি বিভাগের গাফিলতি ও অদূরদর্শিতায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাবে লাখ লাখ কৃষকের ব্যাংক হিসাবের হদিস পাওয়া যাচ্ছে না। সম্প্রতি কোর ব্যাংকিং সল্যুশন-সিবিএস সফটওয়্যারের মাধ্যমে রাকাব শাখাগুলোকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার কাজ শুরু করে। কিন্তু সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনা নিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কিছুতেই থামানো যাচ্ছে না সরকারি কেনাকাটায় দুর্নীতি। বরং সুযোগ পেলেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, অধিদফতরের পণ্য কেনাকাটায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক হারে দুর্নীতি করছে। সেক্ষেত্রে ওসব সরকারি কর্মকর্তারা কোনো রকম নিয়ম না মেনে কিংবা নিয়মের ফাঁকফোকর গলিয়ে নিজেদের পছন্দের ঠিকাদারদের দিয়ে বাজার মূল্যের চেয়ে উচ্চ মূল্যে
সর্বোচ্চ জরিমানায় কাজ না হলে মাস্ক না পরার অপরাধে জেল দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ
অক্সফোর্ড উদ্ভাবিত করোনা ভাইরাসের তিন কোটি ডোজ ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সবশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৪ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৫ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জনে পৌঁছেছে। স্বাস্থ্য
শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগের মামলার আসামি চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মুভি ট্রেড ইন্টারন্যাশানালের স্বত্বাধিকারী মিজানুর রহমান চাকলাদারের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩০ নভেম্বর)। দিনটি উপলক্ষে আনিসুল হকের পরিবার ও ডিএনসিসি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আনিসুল হক ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হলে