স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত এগুলো বাস্তবায়নে যারা কাজ করবেন তাদেরকে বিষয়টি বুঝিয়ে দিতে পারবো। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের সভা
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে ঢাকার আশপাশে আরও চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে। বুধবার সকালে ঢাকার অদূরে সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকায় জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন
পারিবারিক কলহের জেরে নানীর করা মামলায় অবশেষে জামিন পেলেন দুই শিশুর মা ওয়াসিমা খাতুন। তবে বাবা মোঃ তোফায়েলকে জামিন দেয়া হয়নি। রাজধানীর বংশাল থানার ওই মামলায় গত শুক্রবার এই দম্পতিকে গ্রেফতার করা হয়। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা।
দেশে লকডাউনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’ বুধবার সকাল সাড়ে ১০টায়
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে বিদেশী শিক্ষার্থীদের মালয়েশিয়া প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী (১ জানুয়ারী) শুক্রবার থেকে বিদেশি নতুন-পুরানো শিক্ষার্থীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে
যেসব কর্মকর্তা-কর্মচারীর নামে সরকারি বাসা বরাদ্দ রয়েছে, তারা সেই বাসায় না থাকলেও তাদের বেতন থেকে তার ভাড়া কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ১৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩২৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দ্বিতীয় দিনের মতো নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজের তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করে। পাপিয়ার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮
বিএনপি ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বন্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ ভুলে যায় নি। ৯৬ সালে ক্ষমতায় এসে বর্তমান সরকারই গঙ্গার পানি বন্টন চুক্তি করেছিল। আলোচনার মাধ্যমে দ্রুতই তিস্তা পানি বন্টন সমস্যারও সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলেও জানিয়েছেন তিনি। সচিব