রাজধানীর তেজগাঁওয়ে মাদক কারবারির অভিযোগে ছয় নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোনিয়া আক্তার (২৭), মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বছরের পর বছর লোকসান গুনে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ে। এই পরিবহনকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। একইসঙ্গে তিনি এও বলেছেন, অসুস্থ হাতিকে দাঁড় করাতে সময়ের প্রয়োজন। আজ মঙ্গলবার দুপুরে রেলভবনের সভাকক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে আগ্রাসন প্রতিরোধ কমিটি নামে এক সংগঠন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আগ্রাসন প্রতিরোধ কমিটির সভাপতি খান আসাদ। এতে বক্তব্য রাখেন দেশ বাঁচাও
বাজার স্থিতিশীল রাখতে দেশের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। তিনি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও সাপ্লাই চেইনে অব্যবস্থাপনার কারণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। এ অবস্থায় বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং সাপ্লাই চেইন ব্যবস্থা সুসংহতকরণের পাশাপাশি ব্যবসায়ী সমাজের
বাংলাদেশ রেলওয়ে আসন্ন বিশ্ব ইজতেমায় হজযাত্রীদের যাত্রা সহজ করতে চালু করবে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এই তথ্য জানান ৷ এ সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। কামরুল আহসান বলেন, প্রতি বছরের মতো
ময়মনসিংহের তারাকান্দায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা থানাধীন তালদিঘী সাকিন এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তারাকান্দার তালদিঘী ময়মনসিংহ
পূর্বাচলে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য যেতে যাতায়াতে ভোগান্তি দূর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যেতে ফার্মগেট থেকে সরাসরি বাস চালু করেছে। রোববার বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেলায় যাতায়াতে একজন যাত্রী ৭০
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের উচ্ছেদ অভিযানে খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ এবং শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামের মাথায় ইটের আঘাত লেগেছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মেহেদী হাসানকে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পরিস্থিতি কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে। এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। এ নিয়ে