নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুই থানায় করা দুই মামলায় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার (১৬ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন আবেদনের শুনানিতে নিপুণ রায়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও
রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ছয় দিন
তাপমাত্রা বাড়ার কারণে দেশে অতিবৃষ্টি হচ্ছে। চলতি জুন মাসের শুরু থেকেই রাজধানী ঢাকায় অতিবৃষ্টি দেখা যাচ্ছে। গত এক দশক ধরে বাংলাদেশে বাৎসরিক মোট বৃষ্টিপাত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক ব্যবস্থাপনা থাকলে অতিবৃষ্টিতে ভয়ের কিছু নেই। বরং অতিবৃষ্টিতে দেশের ৪টি পরিবেশগত সংকটের সমাধানের সম্ভাবনা রয়েছে। পরিবেশবিদ এবং
সরকার পর্যায়ক্রমে সারাদেশে ইলেকট্রিক ট্রেন চলু করার মহাপরিকল্পনা নিতে যাচ্ছে। দেশে বৈদ্যুতিক ট্রেন চালু করা নিয়ে রেল বিভাগে একটি পর্যালোচনা টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী বৈদ্যুতিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশবান্ধব। পাশাপাশি ওই ট্রেনগুলোর পরিবহন ব্যয়ও কম। মাত্র ৪ ইউনিট
সরকারকে হঠাতে না পারলে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা আসবে না বলে মনে করেন নাগরিক ঐক্যরে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু র্বতমান সরকার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতাই নয়, সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধবংস করে দিয়েছে। র্বতমান স্বেরাচারী সরকারকে
দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৩ হাজার ২২২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চিত্রনায়িকা পরীমণির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন। আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাভার থানা থেকে মামলার এজাহার আদালতে এসেছে। আদালত সেটি
মাদক মামলায় ঢাকা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া অপর অভিযুক্ত ৩ নারীকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে এই রিমান্ড
স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ বিভিন্ন সময়ে নিরাপত্তা ব্যবস্থা দেয়ার কাজটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এস এস এফ এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সুবর্ণ জয়ন্তী, জাতির পিতার জন্মশত বার্ষিকী
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি-না, করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার (১৫ জুন) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা জানান তিনি। এর আগে, চলতি বছরের এসএসসি ও এইচএসসি