তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও মনে হচ্ছে চিত্রনায়িকা পরীমনির গুরুত্ব বেশি। সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নায়িকা পরীমনি প্রসঙ্গে সাংবাদিকদের
দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের পরিমাণ। করোনা আক্রান্ত হয়ে আগের দিন ৮২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। অন্যদিকে আগের দিনের তুলনায় এদিন শনাক্তের পরিমাণ বেড়েছে। গতদিন ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে
জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একইসঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত ৬৯ জন বিচারককে পদোন্নতি দিয়ে
দেশজুড়ে সহিংসতার পর ধরপাকড়ের মুখে বিলুপ্ত করা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে তাকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম। গ্রেফতার নাসির উদ্দিন
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনে বিভিন্ন পর্যায় থেকে মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। কেউ কেউ সরাসরি যুদ্ধ করেছেন, আবার কেউ বিভিন্ন উপায়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেছিলেন। যুদ্ধের সময় প্রবাসে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা এমন ১২ প্রবাসী ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উথান হয়েছে। সোমবার (২১ জুন) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৫ পয়েন্টে উন্নীত হয়। এটি আগের ৪০ মাসের মধ্যে একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেয়ারবাজারের
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার পাশের সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময়ে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে।
স্বাস্থ্যসেবা খাতে নার্সরাই চিকিৎসকদের পর সবচেয়ে বেশি অবদান যারা রাখে। নিয়মানুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকার কথা থাকলে এদেশে ওই সংখ্যা দশমিক ৩০ জন। নার্সের এমন স্বল্পতায় স্বাভাবিকভাবেই বিঘিœত হচ্ছে দেশের সার্বিক স্বাস্থ্যসেবা। সাম্প্রতি ‘ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড অকুপেশনাল স্ট্রেস অ্যামং নার্সেস ইন বাংলাদেশ:
দেশে প্রতি বছরই ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে মানুষ। নদী ভাঙনে ঘরবাড়ি-জমিজমা হারিয়ে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তু হচ্ছে। এবারও বর্ষা আসার আগেই পানি বৃদ্ধির সাথে সাথে দেশের বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে নদীভাঙন। তাতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি-জমিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন