বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সারাদেশে ১ দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষনা দিয়েছে । সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। এসময়, দেশের রেস্টুরেন্ট খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা চান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) ১১ টার দিকে অভিযুক্ত এ দুজনকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর রিমান্ড আবেদন করে পুলিশ।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ প্রসঙ্গে বলেন, সরকার যে অপচেষ্টা করেছিল সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেটি প্রমাণিত হয়েছে। সরকার এই নির্বাচনের আগে একটি প্রকল্প নিয়েছিল, তারপর সে প্রকল্পে ফেল করলে আরো একটি প্রকল্প নিয়েছিল। হাফিজ সাহেবকে নিয়ে গণমাধ্যমে যেটি এসেছে সেটি সরকারের
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুম মিটিংয়ে দেয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেইক ভিডিও তৈরি করে দেশে-বিদেশে থাকা বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে । রোববার(১৭ মার্চ) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ
ট্রেনের ভাড়ায় পরিবর্তন আনছে বাংলাদেশ রেলওয়ে। এবার দূরত্ব হিসেবে ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে সরকারি প্রতিষ্ঠানটি, যা আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। রেলওয়ের যাত্রীবাহী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে রেয়াতি (ছাড়) সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। ফলে দূরপাল্লার প্রতিটি ভ্রমণে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। আগামী
বাজারে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে বললেন,বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু । এজন্য সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে সমন্বয় করবে। রোববার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের 'খণ্ডিত' সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি। রোববার(১৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন এ কথা বলেন। মহিদ উদ্দিন বলেন, গতকাল রাতে
বঙ্গবন্ধুর জন্ম মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্ম। যদি এই জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্ম হতো কি না সন্দেহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরম্নজ অবন্তিকা আত্মহত্যা করেছেন। মারা যাওয়ার আগে দীর্ঘ স্ট্যাটাসে এক সহপাঠী ও শিক্ষককে দায়ী করেছেন।তবে, অবন্তিকার মা তাহমিনা শবনম অভিযোগ করেছেন, তার মেয়েকে ৮ জন মিলে টর্চার করত। শনিবার (১৬ মার্চ) সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।অবন্তিকার মা অভিযোগ করে
পার্শববর্তী দেশকে খুশি করার জন্য সরকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভী। শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে আয়োজিত 'প্রতিবাদী মানববন্ধন' কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার