নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যে প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এই করোনাকালেও ১১ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে, সেই রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সুযোগ বাড়ান। এই আহবান স্বয়ং প্রধানমন্ত্রীর প্রতি। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রিফাত চৌধুরীর সভাপতিত্বে ‘রেমিটেন্সযোদ্ধাদের জন্য সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায়
বিদ্যমান করোনা মহামারীতে অর্থনীতির চাকা সচল রাখতে ই-কমার্স খাত অগ্রণী ভূমিকা রাখছে। ফলে এ সময়ে ই-কমার্সের ব্যবসাও কয়েক গুণ বেড়েছে। আর এ খাতের প্রবৃদ্ধির কারণে পুরনোদের পাশাপাশি নতুন বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানও চালু হয়েছে। কারণ ই-কমার্সের ওপর কভিডকালে পণ্য ও সেবা সরবরাহে ক্রেতা-বিক্রেতারা ভরসা রেখেছে। কিন্তু
বছর বছর দেশে চালের উৎপাদন বাড়লেও ভোক্তা পর্যায়ে দাম কমছে না। বরং অন্য সময়ের চেয়ে দাম এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে এবার চালের দাম বেড়েছে গড়ে ১২ শতাংশ। খোদ সরকারি হিসাব অনুযায়ী গত জুন মাস থেকে এখন পর্যন্ত চালের দাম প্রায়
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও সংক্রমণজনিত মৃত্যুর ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে ঢাকা এগিয়ে রয়েছে। আজ রোববার (২৫ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি। জেলাভিত্তিক শনাক্তের হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। এরই মধ্যে ঢাকায়
করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দেশে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বাকি তিন জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হওয়া
ঈদ উল আজহা ও সাপ্তাহিক ছুটি শেষে পাঁচ দিন পর আজ শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলে। আর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে হবে বিকেল তিনটার মধ্যে। পুঁজিবাজারেও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলে। কঠোর বিধিনিষেধ চলাকালে, নগদ ও চেকের
রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রোববার (২৫ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর
দেশে করোনা টিকা গ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়। এতে বলা
করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে রোববার। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে আগের মতোই। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৭৮০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার