মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার দেয়া ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেশে আসছে। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানের মাধ্যমে সন্ধ্যা সোয়া ৭টায় টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছোবে। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন
সনাতন ধর্মের অন্যতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। এদিনকে বলা হয় জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভাল মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশ রাজার কারাগারে জন্ম নেন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) ১৯৬৮ সাল থেকে দেশে বাণিজ্যিকভাবে গ্যাস বিতরণ করে আসছে। আর রাজধানীসহ আশপাশের এলাকায় তিতাসের যে সরবরাহ লাইন রয়েছে তার অধিকাংশই ওই সময় স্থাপন করা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন সময় পাইপলাইন সম্প্রসারণের কাজ করা হলেও লাইন প্রতিস্থাপনের কোনো
করোনা মহামারীকালেও দেশে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্থানীয় ও বিদেশী মিলে মোট ১৪ হাজার ১২৭ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ হাজার ৪৪৪ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা বেশি। ওই
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার (২৯ আগস্ট) এ-সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা
দেশকে দুর্নীতি, কুশাসন থেকে মুক্ত করার জন্য মানুষ ভাবছে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশটাকে এভাবে চলতে দেওয়া যায় না। সবার ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি
দেশে দৃশ্যমান হলো স্বপ্নের মেট্রোরেল। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলল পল্লবী স্টেশন পর্যন্ত। রোববার সকালে, দিয়াবাড়ির এমআরটি-৬ ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় এটি দৃশ্যমান। কাজের মাধ্যমেই সমালোচনাকারীদের জবাব
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ১৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৮ জনের করোনা
দেশে এই প্রথম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। তার নাম জোবাইদা সিদ্দিকা নাবিলা। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। গত ২৬ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ
দেশে ডেনভি-৩ নামে ডেঙ্গু রোগের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। রাজধানীবাসী এই ধরনটির মাধ্যমে বেশি আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে। বিসিএসআইআরের আইএফআরডি অডিটোরিয়ামে রোববার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য