চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন হওয়ার পর থেকে ২৯ অক্টোবর থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন চলাচল করেছে। এই ৩১ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ৪ কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল
আশিতে পৌঁছার পর আর পেছনে ফেরার সুযোগ নেই। ঝড়-ঝঞ্ঝা নিয়ে সমুদ্র পার হওয়ার পর আবার ফিরে নতুন করে সবকিছু শুরুর সময় পাওয়া যায় না। তবে জীবনে থেমে থাকা যাবে না। সৃষ্টি করে এগিয়ে চলতে হবে। নিজের আশিতম জন্মবার্ষিকীতে এসব কথাই উচ্চারিত হলো ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর
ব্যাট হাতে সকালটা সুন্দর হয়নি বাংলাদেশের। টিম সাউদির মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩১০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। টম লাথাম ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। স্ট্রাইক রোটেট করে খেলা
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৬১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ রোগী।তাদের মধ্যে ৭৫৮
পাঁচটি উন্নয়ন প্রকল্পে প্রায় ১০৩ কোটি ডলার ঋণ দিতে সরকারের সঙ্গে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় এ চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর
জানুয়ারি থেকে আমিন বাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার আমিনবাজার ল্যান্ড ফিলে চলমান ডিএনসিসির ‘বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ২০২৬ সালের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তারা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা নিশ্চিত যে নির্বাচনে আসতে পারবে না কোনোদিন। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলফনামায় বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও মামলা ও পেশার বিবরণসহ দিতে হবে একগুচ্ছ তথ্য। নির্বাচন কমিশন (ইসি) এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি প্রার্থীদের মাঝে প্রচারের জন্য বলেছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি সকল
ঝড়ে সৃষ্ট তীব্র বাতাস ও তুষারপাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। আর এতেই দেশটির জরুরি পরিষেবাগুলো বেশ চাপে রয়েছে। কারণ রাশিয়ার আগ্রাসনের জন্য ইতোমধ্যে চাপে রয়েছে দপ্তরগুলো। খবর এএফপির। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপেও
বিএনপির কর্মসূচি জনগণ মানছে না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আজ মঙ্গলবার তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির কর্মসূচি কেউ মানছে না।