এবার পাটের দামে বেজায় খুশি কৃষক। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে পাট। এমনকি এক বছরের বেশি সময় ধরে সরকারি ২৫টি পাটকল বন্ধ থাকলেও পাটের দামে কোন প্রভাব পড়েনি। বরং করোনা মহামারীর মধ্যে আগের যে কোন সময়ের তুলনায় পাটের বেশ ভাল দাম পাচ্ছেন কৃষক। চড়া
দেশের স্বাস্থ্যসেবা খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সরকার দেশের নাগরিকদের প্রাথমিক থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তবে যথাযথ জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে প্রাথমিক, মাধ্যমিক ও টারশিয়ারি (শীর্ষ) পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোথাও কোথাও ঘাটতি
ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উত্তরা র্যাব সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গ্রেপ্তার এই দম্পতিকে গুলশান থানায় নেয়া হচ্ছে। অর্থ আত্মসাৎ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হেলসিঙ্কির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক
বিরোধী দলের সদস্যদের বিরোধিতার মধ্যেই কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র আরও ৫ বছর চালানোর বিল পাস হয়েছে সংসদে। বুধবার ‘বিদ্যুৎ ও জ¦ালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১’ উত্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে মাধ্যমে পাস হয়। এর
শহরের অর্ধেক পরিবারই দরিদ্র হওয়ার ঝুঁকিতে আছে। আর, শহরের আট শতাংশ দরিদ্র মানুষ, কোনো ধরনের সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পান না। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন পাবলিক এক্সপেনডিচার রিভিউ’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা
১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট কেন ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে তা আমি জানি না। বিষয়টি পত্রিকায় দেখেছি। এটি কেন হলো তা আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃন্য আচরণ প্রমাণ করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট ও ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাহী কমিটির সমবায়
আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের দেওয়া উপহারের ঘর নির্মাণে দুর্নীতি বা অনিয়ম এবং সেগুলো ভাঙার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমার প্রশ্ন দুর্নীতি দমন