পটুয়াখালীর বাউফলে আবুল কালাম ওরফে কুট্রি মল্লিক নামের এক ব্যাবসায়ীকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাউফল পৌর শহরের লিচুতলা একালায় এ ঘটনা ঘটেছে। কুট্রি মল্লিক কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার পাইকারি মুদি ব্যাবসায়ী । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন। ভুক্তভোগী জানান, উপজেলা বগা বন্দরের খুচরা ব্যাবসায়ীদের থেকে পাওনা টাকা উত্তোলন করে রাত সাড়ে ১০টায় কালাইয়া বন্দরের উদ্যেশ্যে রওনা হন। সাথে তার একজন কর্মচারীও ছিলেন। পৌরশহরের লিচুতলা এলাকায় তার গাড়ির গতিরোধ করে ১৫-২০ জন দুর্বত্তরা। একপর্যায়ে তারা তাকে মারধর করে সাথে থাকা আড়াই লাখ টাকা ছিনতাই করে নেয়।ছিনতাকারীদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে কাউকেই তিনি চিনতে পারেননি। রাতের ঘটনা হওয়ায় স্থানীয়রা কেউই কিছু বলতে পারেনি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী কয়েকজনের উদৃতি দিয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, 'ভুক্তভোগী যেমন অভিযোগ দিয়েছে, ঘটনা তেমনই ঘটেছে। তবে অভিযুক্তরা স্থানীয় লোক না। যার কারণে প্রত্যক্ষদর্শীরাও তাদের শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তারপরেও এঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।