গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার দুপুরে ঢাকার উত্তরাস্থ ক্যাডেট কোর সদর দফতরের বিএনসিসি'র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান (এন ডি সি, পি এস সি) আনুষ্ঠানিক ভাবে ফুটবল সহ বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করেন। শ্রীপুরের লতিফুর গ্রামের কৃতিসন্তান ব্রিগেডিয়ার মোঃ মিজানুর রহমান তাঁর শৈশব কালের স্মৃতি বিজড়িত দস্যু নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে কাছে পেয়ে খুবই আনন্দিত। প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যের মাঝে অধ্যাপক মোঃ সালাউদ্দিন সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক আনিসুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলম হোসেন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথি ব্রিগেডিয়ার মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদন্ড। সবাইকে ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়ালেখা করার জন্য আমাদের সময় এতো বেশি সুযোগ সুবিধা ছিল না। এখন সরকারি পর্যায়ে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সবাইকে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে। এই এলাকার অর্জিত সুনাম ধরে রাখতে হবে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান।