ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ নূর হোসেন দিবসে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশে এই শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রোববার সন্ধ্যায় শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও পৌর শাখা যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জাহিদ হাসান স্বপন, পৌর শ্রমিক দলের আহবায়ক আল আমিন জনি, উপজেলা কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুল ইসলাম ইমন প্রমূখ।