আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের শরীর চর্চার উপকরণ হিসাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ সামগ্রী বিতরন অনুষ্ঠান করা হয়। খাজরা ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের কাছে খেলার সামগ্রী বিতরণ করেন। খেলার সামগ্রীর মধ্যে ফুটবল, ভলিবল ও ভলিবল খেলার নেট এক সেট করে সর্বমোট ১০টি ফুটবল, ৫টি ভলিবল ও নেট প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছিল চেউটিয়া আবু জাফর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা হাজী ফয়েজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, পারিশামারী নয়াবাদ ফটিকখালী মাধ্যকি বিদ্যালয়, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা।