বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন বিদ্যুৎ বিতরণী সকল প্রতিষ্ঠানের সিন্ডিকেট ভেঙে ঢেলে সাজানো হয়েছে। ফের কোন সংস্থায় সিন্ডিকেট গঠন করা হলে ওই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। ২৩ অক্টোবর এফএনএস প্রতিবেদককে এমন কঠিন পদক্ষেপ নেয়ার কথা বলেন বিদ্যুৎ মন্ত্রণালয়। উপদেষ্টা জানান,আর কোন দুষ্টু চক্রকে অবৈধ পন্থায় সুযোগ গ্রহন করতে দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন,ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির(ডিপিডিসি)বিরুদ্ধে বদলি বানিজ্যের অভিযোগ নিয়ে গণমাধমে রিপোর্ট প্রকাশ হওয়ায় গত আগস্ট এবং সেপ্টেবর দুই মাসের সকল বদলি আদেশ বাতিল করা হয়েছে। আবার নতুন করে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হলে কর্তাব্যক্তিদের অপসারণ করা হবে। সূত্র বলছে বদলি বানিজ্যের আদেশ বাতিল করার পর বেশ কিছুদিন দুষ্টু চক্রের সদস্যরা এলোমেলো অবস্থায় এবং আতঙ্কে ছিলো। আবারও সিন্ডিকেট চক্রদের সুসংগঠিত করতে মরিয়া ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানের উৎকোচ প্রতিবাদী কর্মকর্তা নির্বাহী পরিচালক (এডমিন) সোনামণি চাকমা প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে থাকলেও তাঁর বদলি বা পদোন্নতির আদেশ করার ক্ষমতা নাই। নতুন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান দায়িত্ব গ্রহনের পর সংস্থার সাবেক এমডি বিকাশ দেওয়ান চাকমার সিন্ডিকেট ভেঙে ঢেলে সাজাতে ক্ষমতার দাপট দেখান তিনি। তার প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় জুনিয়র অফিসার ফজিলাতুুনকে একক ক্ষমতা বলে জি টু জি মেগা প্রকল্পে তাঁর পছন্দের নারী পিডি নিয়োগ দিয়েছেন। এরপর গত আগস্টে কয়েকটি বদলি আদেশ স্থগিত করে কর্মকর্তাদের আস্থার জায়গা তৈরী করে নেন তিনি। ফের দুর্নীতির আঁখড়া গড়ে তুলতে সংস্থার প্রধানের সাথে সংযুক্ত হয়েছেন,নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোরশেদ আলম,পরিচালক অপারেশন কিউ এম শফিকুল ইসলাম, ঘুষ গ্রহনের মূলহোতা এমপ্লয়ী ম্যানেজমেন্ট ডিজিএম নিহার রঞ্জন সরকার(এডমিন),আইন শাখার প্রভাবশালী কর্মকর্তা ডিজিএম মনিরুজ্জামান। এসব কর্মকর্তার অধিন্যস্ত ডিভিশনের সকল কর্মকর্তা-কর্মচারিদের কজ্বায় রাখার জন্য সংশ্লিষ্টদে কঠোর দিক নির্দেশনা দেন। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তারা নাম প্রকাশ না করা শর্তে জানান,প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সোনামণি চাকমার কোন ক্ষমতাই রাখেনি এমডি। ডিপিডিসির বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারিদের বদলি-পদোন্নতি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের ক্ষমতা প্রশাসনের। এই ক্ষমতাকে দ্বিখন্ড করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এক খন্ডের আধিপত্য নিজের দখলে নিয়েছেন। সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে উপরের সকল কর্তাব্যক্তিদের প্রমোশন-ডিমোশন বদলির ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালকের হাতে রেখেছেন। নির্বাহী পরিচালক এইচ আর প্রশাসনিক কর্মকর্তাকে কাগজ-কলমে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিচের কর্মচারীদের বদলি-পদায়ণসহ সকল ক্ষমতা প্রশসানের হাতে দিয়েছেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানের বিশ্বস্ত সূত্রে জানা গেছে এমডিই সকল ক্ষমতার মালিক। আর প্রশাসনিক কর্মকর্তাকে ক্ষমতা দিয়ে আবার কেঁড়ে নিয়েছেন তিনি। সোনামণি চাকমাকে ঢোঁকার কাঁঠি হিসেবে ব্যবহার করছেন সংস্থার প্রধান। তাঁর নিজস্ব কোন ক্ষমতা নেই। সোনামণি বলেন, ক্ষমতা দিয়েছেন কিন্তু প্রয়োগ করার মালিক এমডি। তাঁর হুকুমেই বদলি করা হয় আবার ওঁর আদেশেই স্থগিত করা হয়। তিনি জানান, এমডির অনুমতি ছাড়া কোন কর্মচারীকে বদলি করার ক্ষমতা আমার হাতে রাখেনি। বদলির পাওয়ার দিয়েছেন কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা আমার হাতে নাই। এমডির মৌখিক নির্দেশ আমার অনুমতি ছাড়া কোন অফিস আদেশ জারি করতে পারবেন না। অভিযোগ উঠেছে আবদুল্লাহ নোমান প্রতিষ্ঠানে সৎ কর্মকর্তাদের কন্ঠাসা করে রেখেছেন। গোলাম মোর্তুজাকে জি টু জি প্রকল্পের দায়িত্ব থেকে সরিয়ে প্রকিউম্যান্টের চীফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন। তিনি ডিপিডিসির অবহেলার পাত্র হিসেবে গণ্য। তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন ফকির ডিপিডিসির সিনিয়র এবং মেধাবি ও দক্ষ কর্মকর্তা। তার মেধাকে কাজে না লাগিয়ে তাকে স্ক্যাডায় সংযুক্ত করে রাখা হয়েছে। এমন অনেক কর্মকর্তারা বৈষ্যমের স্বীকার হয়ে পদোন্নতি না পেয়ে চাকরির বয়স শেষে অবসরে চলে গেছেন। দীর্ঘ বছর ধরে ও প্রতিষ্ঠানে এসব প্রতিবাদী কর্মকর্তাদের এমনই দুর্দশা ভোগ করতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা বৈষ্যমের অবশান চায় ডিপিডিসির নির্যাতিত কর্মকর্তা-কর্মচারি। জি টু জি প্রকল্পের পরিচালক ফজিলাতুন্নেছা বলেন,আমি গত মে মাসে পিডি হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি প্রকল্প নিয়ে অতিরিক্ত ঝামেলায় জড়াইতে চাই না। আগের পিডিরা যেভাবে প্রকল্প সাজিয়ে রেখে গেছেন আমি সেভাবেই চালাচ্ছি। অফিস টু বাসা। এর বাইরে আমি কোথাও যাইনা।