কয়েক যুগ ধরে দলীয় প্রভাবশালীরা ভোগদখল করে আসছে বাংলাদেশ রেলওয়ের জমি। পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর রেলের এসব জায়গা ভোগদখলের চেষ্টায় বিএনপি। কিন্তু অন্তবর্তী সরকার হার্ডলাইনে থাকায় চরম বিপাকে তারা। ভূমিদস্যুদের হাত থেকে রেলের জমি উদ্ধার অভিযানে কোন প্রতিবন্ধকতা ছাড়াই উচ্ছেদ পরিচালনা করছেন রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা। তিনি জানান,অভিযান চালানোর সময় দলবদ্ধভাবে লোকজন আসে কিছু বলারও চেষ্টা করেন। কিন্তু সরকারী কাজে বাঁধা দেবে কি না এমন দ্বিদ্ধাদণ্ডে তারা। দল পাওয়ারে না থাকায় ভূমিদস্যুরা উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করছেন জনসাধারণ। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন ভূমিদস্যুদের কজ্বায় থাকা সরকারী জমি উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছেন সরকার। রেলওয়ের সকল জমি দখল মুক্ত করার আদেশ বাস্তবায়নে রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা আসাদুজ্জামান তার কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, ঢাকাসহ ৫টি স্টেশনের আশপাশে দখলকৃত জমি উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর বাইরে আঁখাউড়া,নরসিংদী জয়দেবপুর অভিযান চালিয়ে মুক্ত করা হয়েছে রেলওেয়ের জমি। গত ১৬ অক্টোবর বিমানবন্দর এবং মালিবাগ এলাকা দখল করা স্থাপনা দোকানপাট ভেঙে চুঁড়ে গুড়িয়ে দেয়া হয়েছে। কাল ২১ অক্টোবর ময়মনসিংহ স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভুমি কর্মকর্তা জানান,সরকারী খাস জমি উদ্ধারে সরকার কঠোর অবস্থানে রয়েছেন। রেলওয়ের কোন জায়গা ভূমি খেকদের দখলে রাখতে দিবে না মন্ত্রণালয়। তিনি বলেন,পর্যায়ক্রমে সারাদেশে রেলের সকল জমি উদ্ধারে অভিযান চালানো হবে। উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলস্টেশন সংলগ্ন জমিতে বাস করতো প্রায় তিনশ পরিবার, ছিল রেলওয়ের কিছু ভবনও। বন্দুকের ভয় দেখিয়ে ভবন ভেঙ্গে
উচ্ছেদের পর ভূমিতে ঝুলিয়েছে ‘মহসিন রেজা’ নামের সাইনবোর্ড! দিনে দুপুরে রেলের পুরো ৫ একর জমি গিলে নিয়েছে বদির গ্রুপ এবং বিএনপির শাহ আলমের ভূমিদস্যুরা। চট্টগ্রামে রেলওয়ে কর্মরত স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কুমিরা ইউনিয়নের একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের অন্তত ৫ একর জায়গা কৌশলে চারিদিকে ঘিরে ফেলে। চট্টগ্রাম শহরের চারিপাশে প্রায় ৫০ একর রেলের জমি গ্রাস করে রেখেছে ভুমি খেকরা। এরপর তারা সেখানে বসবাসকারী ৩০০ পরিবারকে অন্যত্র চলে যেতে বাধ্য করে। বসবাসকারীদের কেউ কেউ উচ্ছেদে বাধা দিলে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে চলে যেতে বাধ্য করা হয়। দখলকৃত জায়গা রাতারাতি ভরাট করে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এভাবেই সরকারের ক্ষতি করে নিজেরা লাভবান হচ্ছেন।
স্থানীয়রা বলেছেন, এখানে প্রাকৃতিক ছড়া রয়েছে। এটা ভরাট করায় বর্ষার সময় চারদিকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গত সরকার আমলে চট্টগ্রামে সরেজমিন পরিদর্শনে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুমিরা রেলওয়ে স্টেশনের সাথে লাগোয়া উত্তর পশ্চিম পাশে বিশাল ভূমি দখল করা হয়েছে। দখলকৃত ভূমিতে মহসিন রেজা নিজের নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখেছেন। সাইন বোর্ডে লেখা রয়েছে ‘এমএস এগ্রিকালচার প্রোঃ মহসিন রেজা। ভিতরে প্রবেশ করে দেখা যায়, রেলওয়ের অনেক সরকারি ঘর ভাঙ্গা ও আধাভাঙ্গা অবস্থায় রয়েছে। যেসব ঘর উচ্ছেদের পর সেখানে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়।
যারা দখলে নিয়েছে তারা বলেন, মহসিন রেজা, মতিন মেম্বার ও মোহাম্মদ আলী গং। রেলওেয়ের পশ্চিমাঞ্চালের কুড়িগ্রাম,রংপুর,দিনাজপুর এবং লালমনিরহাটে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছিলেন রেলমন্ত্রী সুজন।
মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেন কমিশনের উপপরিচালক মো,জাহাঙ্গীর আলমকে। দীর্ঘ সময় ইনকোয়ারী করে তিনি ভূমিদস্যুদের পক্ষে উপস্থাপন করা সকল নথিপত্র পর্যালোচনা করে কমিশন কোন কূলকিনারা করতে না পেরে সকল কাগজপত্র রেলপথ মন্ত্রণালয়ে ফেরত পাঠান। সুপারিশ করা হয় ভুমি খেকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের। অনুসন্ধান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন দখলকারীদের বেশিরভাগ দলীয় প্রভাবশালী নেতা আর রেলওয়ের শ্রমীকলীগের কর্তাব্যক্তিরা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) কে হোয়াটঅ্যাপসে বিকেল ৩.৫৩ মিনিটে কল দিয়ে ভূমিদস্যুদের কথা বলতেই তিনি মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন। তাৎক্ষণিক জিএম দপ্তরের এক কর্মকর্তাকে ফোনে জিএমের অবস্থান জানতে চাইলে বলেন, সার দপ্তরেই আছেন। তিনি রেলওয়ের জমি উচ্ছেদে অনিহা। প্রধান সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর সাথে কথা বলতে ৩.৩৮ মিনিটে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। রেলওয়ের মহাপরিচালক (ডিজির)সাথে কথা বলতে তাঁর দপ্তরে যাওয়া হয় বিকেল তিনটায়। সচিবের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকায় কথা বলার সময় হয়নি। বিকেল ৫.২০ মিনিটে মোবাইল নাম্বারে কল দেয়া হয় তিনি ফোন রিসিভ করেননি।