সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ কালিগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকার সবসময় জনগনের জন্য কাজ করে। রাষ্ট্রের মালিক জনগণ। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক। জেলা প্রশাসক কোন ব্যক্তি বা দলের জন্য কাজ করে না। আমরা কাজ করি জনগণের জন্য। আমাদের প্রতিটি গ্রাম হবে আদর্শ গ্রাম। এ জেলার ইতিহাস-ঐতিহ্য অনেক গর্বের। কিন্তু কিছু খারাপ লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আজ থেকে একজনও দুর্নীতি করতে পারবে না। কোন অনিয়ম থাকবে না, থাকবে না কোন বৈষম্য। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষ, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপন চন্দ্র গাইন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আকরাম হোসাইন, শিমু-রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সদস্য মাসুদ পারভেজ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।