আশাশুনি উপজেলার খাজরায় জামায়াতের ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় ইউনিয়নের চেউটিয়া বাজারে অফিস উদ্বোধন করা হয়।
ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা, সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস। সভায় অন্যান্যের মধ্যে মাস্টার আবদুল মজিদ, আবদুল আলিম, আবদুস সামাদ সহ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ, ওলামা বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।