নাটোরের লালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১২অক্টোবর) রাত আড়াই টার দিকে লালপুর উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন (ঈশ্বরদী বাইপাস) এলাকায় এঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেনের একটি কামড়ার গেটে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় যোগাযোগ করা হলে অফিসার্স ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান রেলওয়ে পুলিশ একটি ইউডি মামলা/২১ রজু করে সকাল এগারো টার দিকে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছেন।