ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম জানিয়েছেন জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করেছে তাদের বিচারের আওতায় আনা হবে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরের যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আরো যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।
এ সময় তাকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।