পুঠিয়ায় গ্রামঞ্চলে এবং সদরের অলিতে গলিতে অনলাইন জুয়া খেলা হচ্ছে। আর অনলাইন জুয়া খেলার নেশায় পরে যুবকরা চুরি ছিনতাই ও মাদক কারবারির দিকে ঝুঁকে পরেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে উপজেলায় মুঠোফোন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা চলছে। ১০ হতে ১২টি অ্যাপসে সবচেয়ে বেশি জুয়া খেলা হয়ে থাকে। তবে বেশিভাগ যুবসমাজ আসক্ত হয়েছে ওয়ানএক্সবেট অ্যাপে। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পরে অনেক যুবকরা কৌতূহলে খেলা শুরু করে পরে নেশায় পরিণত হয়। দেখা গেছে,অনলাইন গেমসের লোভনীয় ফাঁদে পরেছে স্কুল-কলেজের শিক্ষার্থীয় বেশি। পুঠিয়া সদরের রাজবাড়ী বাজার এলাকার ছয়জন গেমসের টাকা লোড করার বড় এজেন্ট রয়েছে। এদের আবার ২০টির অধিক সাব-এজেন্টের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ অনলাইন ব্যবসা করছে। উপজেলার কৃষ্ণপুর দুদুরমোড় ঝলমলিয়া নিমতলা ধোপাপাড়া বানেশ্বর বিড়ালদহ পুঠিয়া বাসস্ট্যান্ড কাঁঠাবাড়িয়ার ঢাকাপাড়া ফায়ারস্টেশন সংলগ্ন সরদার পাড়া কাঠের আড়ৎ,বারইপাড়া খাঁপাড়াসহ গ্রামঞ্চলে এবং সদরের অলিতে গলিতে দিন/রাত জুয়া খেলা চলছে। পুঠিয়া বাজারের জুয়া খেলার এজেন্টরা,মাহমুদুল হাসান বাবু, সূর্য কুন্ডু এবং তার ভাই সাগর কুন্ডু, সৈকত কুন্ডু ট্য্টাু, বিকাশ অনিক, রুবেল, বাবর, রানা, শুভ, হ্নদয়, সবুজ, তপু কুমার, ইন্দ্রজিত কুমারসহ আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। কৃষ্ণপুর ঘোষপাড়া সুজন ইসলাম ডন, বারইপাড়া আলঙ্গীর, ত্রিমোহী বাজারের হানিফ,ধোপাপাড়া কলেজ এলাকার সোহেল,কলোনীপাড়ার হাসিবুল,সরদারপাড়া কাঠের আড়ৎতের রাব্বি, শেখ রাসেল শিশু পার্কে সংলগ্ন মহন। পুঠিয়ার সীমান্তবর্তী চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মাদক সম্রাট বিপুল চৌকিদারএই অনলাইন জুয়া খেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে,পথে বসতে চলছে। শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ১৬ বছরের এক শিশু অনলাইন জুয়ায় টাকা হারার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বানেশ্বর তাতারপুর এলাকায় বেসরকারি সমিতি থেকে কিস্তির টাকা তুলে একদিনে সবটাকা খোয়া যাওয়ায় আত্মহত্যা করেছে। রাজবাড়ি বাজার এলাকার জমসেদ আলি বলেন, জুয়ার কারণে উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চুরি ছিনতাই মাদক ব্যবসাসহ নানান ধরনের অপরাধ হচ্ছে। তারপর বর্তমানে মাদক কারবারিদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক (ওয়ানএক্সবেড) অ্যাপস এর গ্যাম্বলিং মাস্টার এজেন্ট বলেন, পাঁচানি রাজবাড়ী বাজার এলাকার জালাল মুন্সির ছেলে মাহমুদুল হাসান (বাবু) সর্বপ্রথম পুঠিয়াতে গ্যাম্বলিং মাস্টার এজেন্ট হয়। সে বর্তমানে কোটিপতি ব্যক্তি। তাকে দেখে এই এলাকায় জুয়ার অনলাইন ব্যবসা শুরু হয়েছে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমি এই থানায় নতুন এসেছি। অনলাইন জুয়ার বিষয়টি আমার জানা ছিল না। আমি অফিসারদের সঙ্গে আলোচনা করে জুয়া খেলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর হোসেন নির্ঝর বলেন, জুয়া আইনের চোখে অবশ্যই অপরাধ। পুলিশ ইচ্ছে করলে আসামিদের গ্রেপ্তার করে নিয়মিত মামলা দিতে পারে। এ ছাড়া আসামি গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবো।