আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জামায়াতে ইসলাম আশাশুনি উপজেলা শাখা এ মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ মোশারফ হোসেন ও সাবেক সম্পাদক আলমগীর হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সম্পাদক প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবদুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আবদুস সবুর, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তাজা, উপজেলা সহ সম্পাদক এড. শহিদুল ইসলাম বাচ্চু প্রমূখ। বক্তাগণ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী আলোচনা ও দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। মাঝে মাঝে ইসলামি সংগীত পরিবেশন করে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী এবং সবশেষে একক ইসলামি সংগীত পরিবেশন করেন এড. রোকনুজ্জামান।