আশাশুনি উপজেলার বুধহাটা দঃপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে জামে মসজিদে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ আবু জাফর। বুধহাটা ওয়ার্ড সভাপতি আসমাতুল্লাহ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ্ব শফিউদ্দীন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি আল আমিন বাপ্পী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আক্তারুল ইসলাম মোজাহিদ, হাফেজ আবদুল আলিম প্রমুখ।