আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলান নির্বাহী অফিসারের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক শাহাদাত হোসেন টিটল, আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫ আগষ্টনআলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।