আশাশুনি উপজেলা কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, মহিলা মেম্বার গীতা রায়, তাপসী অধিকারী, আলো রানী সরকার, সমাজসেবক মাওলানা আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি সচিব মোহাম্মদ আবু সাইমের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখেন নিহার কুমার পরামানিক।
অপরদিকে দরগাহপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্লভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুল ইসলাম মুকুল। সভায় শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মহিলা মেম্বার ঝরনা খাতুন, স্বপ্না রানী মন্ডল, ইমাম প্রতিনিধি হাফেজ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি মিনারা খাতুন, সংবাদিক প্রতিনিধি শেখ ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্রুতি কৃষ্ণার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে কৃষি, খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, গেইন এর কনসালটেন্ড নিহাত কুমার প্রামাণিক।