আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে নগদ টাকাসহ ৫ লক্ষ ৪১ হাজার টাকার মালামাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
গদাইপুর গ্রামের এনামুল হক সরদারের ছেলে ইউনিয়ন যুব দলের সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম বাদী হয়ে থানায় দাখিলকৃত লিখিত এজাহারে গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে শাহ নেওয়াজ ডালিম, সাদ সরদারের ছেলে সালাম, মৃত সামাদ সরদারের ছেলে বুলুসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃ্ষ্িট করে বাদীর পরিবারের সদস্যদের মারপিট খুন জখমের হিমকী দিয়ে আসছিল। এরই জেরধরে গত ১৩ জুলাই তারা দা, লোহার রড, হাতুড়ি, শাবল, জিআই পাইপ, চাইনিজ কুড়াল নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে ১,২ ও ৩ নং আসামীর হুকুমে ঘরের আসবাবপত্র, সাংসারিক জিনিসপত্র ভাংচুর, উঠানে থাকা স্যালো মেশিন, মৎস্য ঘেরে সেচের বৈদ্যুতিক মটর নিয়ে যায়। বাদীর ভাতিজা তৈয়েবা খাতুন ও ভাবী নাসরিন খাতুনকে বেআব্রু ও শ্লীলতাহানি ঘটিয়ে দুটি স্বর্ণের চেইন এবং মুদি দোকানের ক্যাশ বাক্সে থাকা ৮৫৪০০ টাকা, মূল্যবান মালামাল, দুড্রাম পেট্রোল ছিনতাই করে। বাধা দিতে গেলে বাদীর পিতাকে বেদম মারপিট করে আহত করে। পাশের লোকজন ঘটনাস্থলে গেলে আক্রমনকারীরা আরো ক্ষয়ক্ষতি ও খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। এ ব্যাপারে তৎকালীন ও সদ্য সাবেক ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবেন বলে আস্বস্থ করেন। বর্তমান ওসি নজরুল ইসলাম সময় দীর্ঘ হওয়ায় আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন।