আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে মৎস্য চাষী ঘের মালিকের কাছ থেকে ঘেরের তলা কিনে মাছ ধরার পর থেকে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে খোকন সরদার ৫০ বছরের ভোগ দখলীয় গদাইপুর মৌজার ৮২ শতক জমি ডিসিআর নিয়ে শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছেন। একই গ্রামের মানিক খাঁর ছেলে আঃ আজিজ খাঁ ও আজিজের ছেলে আজমল খাঁ সাবেক ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম ও মেম্বর খায়রুল ইসলামের প্ররোচনায় আমার উত্তম মৎস্য উৎপন্ন স্বত্ত্ব দখলীয় মৎস্য ঘের থেকে বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং দুবছর যাবৎ ঘের জবর দখল করে রেখেছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন খোকন।