সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদ পেয়ে ৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী কালিগঞ্জ-শ্যামনগর এর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মুশফিকের নেতৃত্বে উপজেলা সদরে হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ সংলগ্ন রাস্তার ধারের ঝোপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় গুলি উদ্ধার করা হয়।
মেজর মোঃ মুশফিক জানান, ডিজিএফআই সার্জেন্ট মোঃ আল মামুনের দেওয়ার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে ৫০ রাউন্ড শর্টগান এবং ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।