মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত ও অপর একজন আরোহী আহত হয়েছে। আজ(শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল চালক মোঃ রাফি ( ৩৬ ) ঢাকা লক্ষীবাজারের মোঃ আলমগীরের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টায় সমষপুর এলাকায় ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া মুখী একটি প্রাইভেট কার সামনে থাকা রাফির মটর সাইকেলকে ধাক্কা দিলে মটর সাইকেল চালক নিযন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মটর সাইকেলটির সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মটর সাইকেল চালক মোঃ রাফি মৃত্যু বরণ করে। মারাত্নক আহত মটর সাইকেল আরোহী কামরুল শিকদারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ফায়ার সর্ভিসের কর্মীরা মরদেহ উদ্বার করে শ্রীনগর স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়।