আশাশুনিতে উপজেলা পর্যায়ে ডিফারেন্ট স্টেক হোল্ডারদের মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ কসফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে নবপল্লব প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও প্রতিনিধি আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, কেয়ারের খুলনা অঞ্চলের রিজওনাল ম্যানেজার সজল সাহা। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, প্রকল্পের টেকনিক্যার এডভাইজার (ওয়াশ) মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সভায় প্রজেক্ট অফিসার সাঞ্জানা সোমাইয়া, মঞ্জুরুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন। ৫ বছর মেয়াদকালে প্রকল্পের আওতায় বাংলাদেশের ইকোনমিক্যালি ক্রিটিক্যালি এরিয়া সুন্দরবন এর ১০ কিঃমিঃ এলাকার এবং হাকালুকি হাওড়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যার মধ্যে ল্যাট্রিন, খাবার পানি, সাইক্লোন শেল্টার নির্মান, সংস্কার, যাতয়াত ব্যবস্থা, মিনি সাইক্লোন শেল্টার করা, পরিবেশ বান্ধব ইট তৈরীতে উদ্বুদ্ধ করা, সোলার ইরিগেশান সিস্টেম, বায়োগ্যাস প্লানসহ বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেয়া হয়।