সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে গুরতর আহত অবস্থায় নারী-পুরুষ সহ ৮ব্যক্তি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার গোদাঁড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় আল-আমিন বলেন, মাঠে কাজ করার সময় একটি পাগলা কুকুর হঠাৎ একে একে আট ব্যক্তিকে কামড় দিয়ে গুরতর জখম করে। এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- গোদাঁড়া গ্রামের রওশনারা বেগম, সোহাগ বাবু, রাশিদা বেগম, মোস্তাসির, হুসাইন, আতিয়ারসহ আটজন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের এন্টির্যাবিস ভ্যাকসিন দেওয়ার হয়েছে।