গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম(৩৫) নামে এএক মাহুত নিহত হয়েছেন।
নিহত মাহুতের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। তার পিতার নাম জবের শেখ।
মঙ্গলবার(২৪)সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, হাতিটি মাহুত নজরুল ইসলামকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রনে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন। তারা আসার পরে হাতিটিকে নিয়ন্ত্রনে নেওয়া হবে।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পোষ্টমর্টেম শেষে নজরুল ইসলামের লাশ তার স্বজনদের কাছে দেওয়া হবে।