আশাশুনি উপজেলার নওয়াপাড়া ঢালী বাড়ি জামে মসজিদে ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শিক্ষক হাফেজ আছাফুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য এম শীষ মোহাম্মদ জেরী, কামরুল ইসলাম, আনারুল ইসলাম, আপ্তাবুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ডেনিশ, বাবুল হোসেন। প্রধান আলোচক ছিলেন, মাওঃ মামুনুর রশিদ (যশোর)। বিশেষ আলোচক ছিলেন, মসজিদের পেশ ইমাম মাওঃ আঃ রাজ্জাক, মাওঃ আইয়ুব আলী, মাওঃ জিয়াউর রহমান, হাফেজ ফজলুর রহমান, হাফেজ সাবিকুল্লাহ, মাওঃ জাহাঙ্গীর আলম, হাফেজ সৈয়দ আলী, হাফেজ উজ্জ্বল হোসেন প্রমুখ।