বাগেরহাটের শরণখোলায় জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতি শরণখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আলোচনার ভিত্তিতে মোঃ শহিদুল হক চৌধুরীকে সভাপতি ও নাসির উদ্দিন মুক্তাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হচ্ছে সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আবদুর রহমান, মোঃ ইব্রাহিম হোসেন, নুরুন্নাহার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও সাবিনা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল মালেক হাং, প্রচার সম্পাদক নুরুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এফএম শামীম আহসান, মহিলা বিষয়ক সম্পাদক রীনা আকতার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম, ক্রীড়া সম্পাদক কেএম বজলুর রহমান সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
১৪ সেপ্টেম্বর রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনের শিক্ষকদের এক সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ শহিদুল হক চৌধুরীকে সভাপতি ও নাসির উদ্দিন মুক্তাকে সাধারণ সম্পাদক এবং স্কাউটার মোঃ সোহরাব হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর শরণখোলা উপজেলা সদরে সমিতির অস্থায়ী কার্যালয় শিক্ষকদের আলোচনার ভিত্তিতে সর্বসমÍতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।