বাগেরহাটের শরণখোলায় সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছেনে।
শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে আল আরাফাহ ইসলামি ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. শাহজামাল জুয়েল মীর, মো. নান্না মিয়া, আবুল বাশার খান, ছদরুল হাসান, মেহেদী হাসান সেতু, আয়শা আক্তার, সুলতানা জাহান, মো. মনিরুজ্জামান প্রমুখ।
বৈষ্যম্যহীন সমাজ গড়তে চাই ১০ম গ্রেডে বেতন চাই, প্রথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ দিতে হবে শিক্ষকের মান, যারা শিক্ষার ভীত গড়ে রাষ্ট্র তাদের কীভাবে অবহেলা করে এসব লেখা প্লেকার্ড হাতে নিয়ে বক্তারা বলেন, সরকার প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমুলক আচরণ করছেন। স্নাতক সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক র্কমর্কতা, ডিপ্লোমাধারী নার্স, উপণ্ডসহকারী কৃষি অফিসারদের ১০ম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। কিন্তু সেখানে একই যোগ্যতা সম্পন্ন প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। তারা এই বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।