বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় টিসিবি’র এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাউলিয়া ইউনিয়নের টিসিবি ডিলার মো. জিয়াউল হাসানকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার বেলা ১০ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরনে বলা হয় গত ১২/১১/২০২৩ তারিখ রাত অনঃ ১১ ঘটিকার সময় আমি আমার দোকান বন্ধ করে দোকানের ক্যাশে থাকা ৪৯০০০ হাজার টাকা আমার বুক পকেটে নিয়ে আমার নিজ ব্যবহৃত অঢ়ধযপব জঞজ ১৬০ সিসি মটর সাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হইয়া সন্ত্র্যাসী বাজারস্থ চৌরাস্তার মোড়ে পৌঁছাইলে পূর্বে হইতে ওং পেতে থাকা এজাহারনামীয় আসামিরা সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন বে-আইনী জনতাবদ্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমার চলার পথরোধ কোরিয়া আসামিরা বলে তোর কাছে তিন লাক্ষ টাকা চাদাঁ চাইছিলাম তুই দিলি না আজ তোকে কে বাঁচাবে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সন্নাসী গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল আহসানকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে একই গ্রামের লোকমান হোসেন বয়াতী একটি চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।