আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৪ জন গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নেতৃত্বে অন্য সদস্যগণের উপস্থিতিতে এ নির্বাচনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার সকল মাদ্রাসা সমূহের মধ্যে আলিম ও ফাযিল পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ বাদরুল আলাম, দাখিল পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হয়েছেন আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. মোহাঃ আবুল হাসান ও এবতেদায়ী পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হয়েছেন বালিয়াখালী এবতেদায়ী মাদ্রাসার সুপার মোহাঃ গোলাম মোস্তফা এবং প্রাথমিক শিক্ষা পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-এ রসুল। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান ও উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন।