আশাশুনি উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, সদস্য উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি, পিআইও, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দরগাহপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হিসাবে শেখ জুলফিকর হায়দার, হাবিবুর রহমান ও শেখ মাহমুদ আলীকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।