জেলার গৌরনদী উপজেলা বিআরডিবির নির্বাচনে উপলক্ষে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী বুধবার সকালে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা দেওয়া সকল প্রার্থীরাই বিএনপির নেতা। উপজেলা বিআরডিবির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের উপণ্ডসহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলামের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা উত্তর বিএনপির সদস্য ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচএম নজরুল ইসলাম ও জেলা উত্তর যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি জাকির হোসেন রাজা মনোনয়নপত্র জমা দিয়েছেন।