ছাত্র-জনতার গণ অভ্যুখানে আওয়ামী লীগ সরকার পতনের পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্তমান ও সাবেক ছাত্র নেতারা। রোববার থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিেিয় বর্তমান ও সাবেক ছাত্র নেতারা তাদের উদ্যোমী এই মহৎ উদ্যোগটি শুরু করেছেন। আজিজুল সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক রাশেদুল হক রানা এ কর্মসূচীর নেতৃত্ব দেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক, নাগেশ্বরী উপজেলার সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেন, ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন হাফিজুর রহমান, যুবদল নেতা শরীফুল ইসলাম ভোলা, যুবদল নেতা আরিফুল ইসলাম, তহিদুল ইসলাম, খাদেমুল ইসলাম ও ছাত্রদল নেতা সুমন প্রমুখ। ছাত্র নেতাদের উদ্যোমী এই কর্মসূচীকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও স্বাগতম জানান। বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ভীতিস্থ শিক্ষকরা ছাত্র নেতাদের কাছ থেকে স্বস্তি ফিরে পান। শিক্ষকরা তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা আরও বেগবান করবেন ছাত্র নেতাদের প্রতিশ্রুত দেন। সাবেক ছাত্রনেতা রাশেদুল হক রানা জানান, মান সম্মত শিক্ষার পরিবেশ আওয়ামী লীগ সরকার প্রায় নষ্ট করে ফেলেছে। ছাত্র-জনতার গণ অভ্যুখানে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ন মান সম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শুভে”্ছা বিনিময় করছি। তিনি আরও জানান, শিক্ষকরা যাতে কারও জিম্মায় ণা থেকে শিক্ষার্থীদের মাঝে সুন্দর পরিবেশে পাঠদান চালাতে পারে এ বিষয়ে আমরা সাবেক ও বর্তমান ছাত্র নেতারা শিক্ষকদের প্রেরণা দিচ্ছি। আমরা চাই সারা দেশের সাথে ফুলবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু হোক।