আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ও চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলি ও অন্যান্য শিক্ষক কর্মচারিবৃন্দ।