বরগুনার পাথরঘাটা থেকে শতশত ট্রলার নিয়ে জেলেরা বৈরী আবহাওয়া শেষে ইলিশ শিকারে ছুটছে বঙ্গোপসাগরে।
নতুনকওে আশায় বুক বঁেধে জেলেরা সাগরে ছুটছে রূপালী ইলিশ শিকারের উদ্দেশ্যে।একের পর এক নিম্নচাপ, জেলেদের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় বঙ্গোপসাগরে ছুটছে শত শত ট্রলারে হাজার হাজার জেলে।
আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে পাথরঘাটা নুতন বাজার খাল,চরদুয়ানী খাল,পদ্মা,বাদুরতলা গিয়ে দেখাযায়, ট্রলারগুলো ছুটছে সাগরে। সোমবার শেষরাত থেকেই মাছ শিকারের উদ্দেশ্যে জেলেরা সাগওে ছুটছে।
জেলে সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পূর্বে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের পর পরই জেলেরা উপকূলে ফিরে আসেন। সাগরে যাওয়ার দুই দিনের মাথায় আবহাওয়া খারাপ হওয়ায় বেশিরভাগ ট্রলার শূন্য হাতে ঘাটে ফিরে এসেছে। লোকশান পুষিয়ে উঠতে নিম্নচাপ শেষে তারা আবার সাগওে পাড়ি জমিয়েছে।
এফবি রুবিনা ট্রলারের মাঝি সলেমান জানান, এ বছর ৬৫ দিনের অবরোধের পরে আমরা সাগরে যাওয়ার কয়েকদিনের মাথায় নিম্নচাপ দেখা দেয়। গত এক মাসে ৩-৪ বার নিম্নচাপ হওয়ায় আমরা প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা লোকসান হয়েছ। আল্লাহর উচ্ছায় আবহাওয়া ভালো থাকলে আমরা সাগরে ঠিকভাবে মাছ ধরতে পারলে এই লোকসান পুষিয়ে উঠতে পারবো।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বারবার নিম্নচাপের কারণে জেলেরা এ বছর লোকসানে আছে। নিম্নচাপ শেষে জেলেরা এখন সাগরে যাচ্ছে যদি আবহাওয়া ভালো থাকে আমরা আশা করি তারা লোকশান পুষিয়ে লাভের মুখ দেখতে পারবে।