কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের শশেরদিঘী গ্রামের আলম ভূইয়ার ছেলে বিএনপি নেতা বোরহান ভূইয়া (৩৭) কে একই দলের ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এ ঘটনাটি ঘটে গত ১১ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে দিলালপুর বাজারে। এ সময় বিএনপি নেতা বোরহান ভূইয়াকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বুরহান ভূইয়া জানান, ঘোড়াউত্রা নদীতে নদী দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করায় চিহ্নিত বিএনপির চাঁদাবাজরা তাকে মারধর করেছে বলে দাবী করেন। তার নিকট থেকে নগদ টাকাসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে। এ ব্যাপারে বোরহান মিয়া বাদী হয়ে মাইনুল হক স্বাধীন, নেছার মিয়া, কামরুজ্জামান বাদল, জিয়া উদ্দিনসহ ১২/১৩ জনের নামে বাজিতপুর থানায় রোববার একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান জানান, অভিযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন।