আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন শিক্ষক-কর্মচারী (সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন) ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০ টায় ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পোতাপনগর ইউনিয়নের সকল শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে
নাকনা সরঃপ্রাথঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, এপিএস কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, প্রভাষক মাওঃ আবদুর রউফ, পাতাখালি আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ আনোয়ারুল ইসলাম, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ শফিকুল ইসলাম, গোমানতালি ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, এপিএস কলেজ প্রভাষক মাওঃ আল আমিন, ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস, কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক রিয়াছাত আলী মামুন, এপিএস কলেজ প্রভাষক মাওঃ শাহাজান আলী ও প্রভাষক লিয়াকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মুরাদ আহমেদ, নাকনা সরঃপ্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আযম সিদ্দিকী, গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুড়িকাহুনিয়া মহিলা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক রিয়াছাত আলী সরদার, ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সুপারানি, প্রমুখ। অনুষ্ঠানে এপিএস ডিগ্রী কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমানকে আহ্বায়ক করে প্রতাপনগর ইউনিয়ন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।