আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মৎস্য ঘেরে প্রকাশ্যে জাল টেনে মাছ লুট, ঘেরের বাসায় আগুন এবং প্রকাশ্যে মারপিটের হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভাযোগ দাখিল করা হয়েছে।
কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মৃত সামছুল হুদা সরদারের ছেলে জুয়েল হোসেন বাদী হয়ে আশাশুনি থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, বাদীরা ৮টি পরিবার
গুনাকরকাটি মৌজায় ১নং খাস খতিয়ানে ৯০, ১৮৭ ও ৪৭৫ (আরএস) দাগে ৬ একর জমি ডিসিআর নিয়ে মৎস্য চাষ করে আসছেন। বর্তমানে ডিসিআর নবায়নের আবেদন করে যৌথ ভাবে লক্ষাধিক টাকা খরচ করে বাঁধ, কল ও বাসা নির্মান করে মাছ চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্ভরশীল আত্মকর্ম সংস্থান, সংসার খরচ, ছেলেমেয়েদের লেখাপড়া খরচ, চিকিৎসা, কন্যাদায় উদ্ধার পরিচালনা করে আসছি। বিবাদী দোডাঙ্গী গোামের রায়হান, গুনাকরকাটি গ্রামের মৃত আফিল উদ্দীন সরদারের ছেলে মহিউদ্দীন, আবু ছাইদের ছেলে রাজু, মৃত হাতেম সরদারের ছেলে মুজিবর ও আরশাফ আলী আশুর ছেলে কাফি উল্লাহ গত ৯ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে ঘেরে জাল টেনে বিভিন্ন প্রজাতির মাছ মেরে নেয়। ঘেরের ২ খানা বাসা ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে অনুমান ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর ১০ সেপ্টেম্বর এলাকায় মানববন্ধন মঞ্চে ৪নং বিবাদী রাজু মাইকে আর্মির মেজর সাহেব আমাকে ধরে মারপিট করে হাত পা ভেঙ্গে আর্মি ক্যাম্পে জমা দেওয়ার আদেশ দিয়েছেন বলে হুমকী প্রদর্শন করে। তারা মৎস্য ঘেরে লুটপাট অব্যাহত রেখেছে। তাদের রোষাণলে পড়ে বাদী পক্ষ ও তাদের পরিবারবর্গ জানমালের নিরাপত্তাহীনতায় রয়েছেন। বাদী পক্ষ আইন প্রয়োগকারী সংস্থাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।