আশাশুনি উপজেলার কাদাকাটিতে সরকারি রাস্তার পাশের বৃক্ষ কেটে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, কাদাকাটি মফেজের বাড়ির কাছে ইটের সোলিংকৃত সরকারি রাস্তার স্লোবে দীর্ঘদিন আগে বেশ কিছু মেহগনি ও অন্যান্য বৃক্ষ রোপন করা হয়। রাস্তার স্রােবে ইউপি সদস্য আঃ হান্নানের খাসকৃত জমিতে গাছগুলো লাগান হয়। সরকারি খাস সম্পত্তিতে বেড়ে ওঠা ৩টি মেহগনি গাছসহ অন্যান্য গাছগুলো কাদাকাটি গ্রামের রফিকুল সরদারের ছেলে মোঃ রিফাত হোসেন, মৃত জহির সরদারের ছেলে সুজদ্দীন সরদার প্রকাশ্যে কেটে নিয়েছে। ফলে রাস্তার সৌন্দর্য বিনষ্টসহ কমপক্ষে ৭/৮ হাজার টাকার গাছ কেটে আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাবাসী।