বন্যার্তদের উদ্ধারে হাঁটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো সেনাবাহিনীর সুপার হিরো হিসেবে অখ্যায়িত ভাইরাল ল্যান্স কর্পোরাল কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলার গৌরনদী শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার।
মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে সংবার্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, বিএমএসএফ’র সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, সাংবাদিক আরিফিন রিয়াদ, রাসেদ আহমেদ, এইচএম লিজন, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। সংবর্ধনা সভায় কাজী সুজনের প্রতিষ্ঠিত গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নিজ উপজেলার সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে কাজী সুজন সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদূর্গত নারীদের উদ্ধারে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) পদে কর্মরত গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা কাজী সুজন।