আমরা বাংলাদেশকে ভালোবাসী। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনাই। দেশে কোন স্বাধীনতা ছিলোনা। পাঁচ আগোস্ট আমরা ছাত্র-জনতার গণবিপ্লবে মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি। আর করতে দিবোনা। রাজনিতি হলো দেশ ও জণগনের জন্য। আমাদের মাথার উপরে অনেকে লবন রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায়দেখতে চাইনা। শনিবার দুপরে বরিশালের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি মাঠে গন-সমাবেশে এ কথা বললেন পীর চরমোনাই আমীর, ইসলামি আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বরিশালের আগৈলঝাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজনে ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংক্ষনুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে, ইসলামীসমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শনিবার আগৈলঝাড়া বিএইচপি একাডেমি মাঠে গন-সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদার।
বক্তব্যরাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমি (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ফজলুল হক ইসলামি যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইসলামি যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলা এর সভাপতি মো: নাসির উদ্দিন শাহ্, ইসলামি ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ ভাট্রি, শাহীন বক্তিয়ার, মাওলানা আব্দুল্লাহ ভাট্রি প্রমুখ।